জ্ঞানের জগতে ডুব মেরেছে পৃথিবীতে বহু মানুষ, মনীষিদের বানী নিয়ে আজকাল বহু কন্টেন্ট চোখে পড়ে ইন্টারনেটের কল্যানে। বানীসমুহ নিয়ে সতত্যর ফারাক আছে অবশ্যই, তবুও উনাদের বানী কারও জীবনে মিলে, কারও জীবনে কেউ মিলাতেই চায় না। দার্শনিক সক্রেটিস বিবাহিত জীবনে অসুখী ছিলেন ; ভ্যান গগ পাগলামি করতে করতে বিশ্বকে শিল্পকর্ম উপহার দিয়েছেন। মার্ক টোয়েন জীবনে স্মোকিং ছাড়তে পারেনি। আইনস্টাইনের মগজে ধরা পড়েছে "সময় বলে নাকি কিছু নেই। ভিন্চি নিজের ফ্যান্টাসিকে বাস্তবে রুপ দিয়েছেন। বুদ্ধ গাছের নিচে বসে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।সমকামী হারারি বই লিখে নিজেকে ইন্টেলেকটুয়ালের প্রথম সারিতে নিয়ে গেছেন।
মানুষ বিপ্লব করেছে, জীবনকে সুন্দর করতে চেয়েছে,মানুষিক শান্তি পেতে চেয়েছে অমানুষিক যাতনা থেকে। সভ্যতার চাকা সামনের দিকে এগিয়েছে বহু ; দেবতারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, বংশধরদের রেখে গেছে কিছু এলাকায়। ভবিষ্যৎ পৃথিবীতে মানুষ হেরে না যাবার জন্য চেষ্টা করে যাচ্ছে।
আশা ছিলো একদিন পৃথিবীর সব দেবতাদের এক ট্রেনে উঠিয়ে অন্তিম যাত্রার দিকে রওনা হবে।ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবিত/মৃত ধর্মগুরুদের দিয়ে সম্মেলন হবে।মার্ক্স ও স্মিথের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হবে।মুদ্রায় বুদ হওয়া মনুষ্যজাতির মগজের হের ফের শহরের প্রতিটি মোড়ে পোস্টার আকারে আসবে।ভিন্চির মোনালিসা, সক্রেটিসের হেমলক, আর্কিমিডিসের ইউরেকা ও তেনজিং নোরগের এভারেস্টের আরোহনের পরবর্তী মানসিক অবস্থা বিশ্বের সবাই জানবে।শয়তান পুষতে গিয়ে জীবন নাশ করা মানুষের প্রকৃত হিসেব নিয়ে মানুষ ভাববে।নক্ষত্রের পতন দেখার উৎসব মানবজাতির আয়োজন করবে, কত বড় মহাবিশ্ব, মানুষ না হয় একটু দেখলো?পৃথিবীর সকল নেশা মানুষের জীবন কেড়ে নিলেও মানুষ ভাববে এককোষী এমিব্যার মগজ থেকে কখন বিপ্লবী ভাবনা বের হবে।
জিউস, প্রমিথিউস আমাকে কথা দিয়েছিলো সাম্যবাদী দেবতা হবে, প্যানডোরার বাক্স খুলে বাতাসে ভেসে বেড়ানো মহামারীর নিয়ন্ত্রক হবে।হিমালয়ের পৃষ্ঠদেশে শয়তান পুষতে গিয়েছিলো একদল মানুষ। ফিরে আসেনি হয়তো প্রাণ বায়ু বেড়িয়ে গিয়েছে, শয়তানের অট্রহাসি শুনতে পাওয়া যায় এখনো। হেমলক বিষ সক্রেটিসের গলা দিয়ে নামতেই পৃথিবীতে কোনো ভুকম্পন হয়নি; ভিন্চি মোনালিসা এঁকে তৃপ্তির ঢেকুর তুলেও ভুকম্পন অনুভব করেনি। দেবতারা আজ নিজেদের শক্তি লুকিয়ে রাখে, দূর থেকে গর্জনও করে না।শবের পাশে বসে থেকে আত্নামুক্তির বিদ্যা চর্চা হয়েছে বহু যুগ; নেশার ঘোরে পৃথিবী বিকৃত হয়েছে, শবে পঁচন ধরেছে, শকুন উপোশে মরেছে।বিদ্যুৎ'এর দেবতা সাম্যবাদী ছিলো সবসময়।

